ভাঙনের আবহাওয়া বঙ্গ বিজেপিতে?

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি । ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা জুড়ে লোকসভা ভোটের আগাম প্রচারে বিজেপি বিভিন্ন জায়গা দেওয়াল লিখনও শুরু করেছে । সেই সময় হঠাৎ বিজেপীর সাংসদ কুনার হেমব্রম আচমকাই দল ছাড়লেন ।

ইতিমধ্যে জেলা বিজেপির অন্দরে বিভাজনের রাজনীতি শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের টিকিটকে কেন্দ্র করে । রাজ্যে ২০টি আসনে বিজেপি পার্থীদের নাম ঘোষণা হলেও জেতা দু’টি আসনে নাম ঘোষনা করেনি বিজেপি । যা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্য বিজেপির অন্দরে ।

এই ঘটনারই বহিপ্রকাশ হয়ে দাঁড়ায় ঝাড়গ্রামের আসনে জেতা সাংসদ কুনার হেমব্রমের দল ছাড়া । এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় নানা আলোচনা । এখনও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি । তার আগেই বিজেপির অন্দরে দেখা দেয় ভাঙন । বিজেপির এক অংশে আলচনা টিকিট না দেওয়ার জন্যে হয়তো দল ছাড়ছেন সাংসদ কুনার হেম্বরম।এই নিয়ে তৃণমূল বলতে শুরু করেছে জঙ্গলমহলে বিজেপি হারবে তাই দল ছাড়ছেন তিনি । এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে শুরু হয় তরজা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube