শনিবার দুপুর আবারও রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অসম থেকে শিলিগুড়িতে আসছেন মোদী । তাঁর আগমনকে ঘিরে তুঙ্গে রয়েছে উত্তেজনা । পাশাপাশি নিরাপত্তার দিকেও রয়েছে কড়া নজর ।
আজ বেলা ৩:৪৫ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে শিলিগুড়ি কাওয়াখালি মাঠে । জানা যায়, এদিন একই জায়গায় দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী । প্রথম অনুষ্ঠানটি সরকারি, যাতে রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং সড়ক প্রকল্পের সূচনা করবেন তিনি ।
অপর অনুষ্ঠানটি রাজনৈতিক । মূলত লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরকে চাঙ্গা করা এবাং দলীয় ক্ষোভ কমানোই প্রধান লক্ষ্য বিজেপি নেতৃত্বের । এই প্রসঙ্গে উল্লেখ্য আলিপুরদুয়ারে বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে প্রার্থী না করায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

