ছাত্রীকে যৌন নির্যাতন! গ্রেফতার শিক্ষক

ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এবার গ্রেফতার করা হয় বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের এক শিক্ষককে । বিদ্যালয়ের মধ্যেই সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে । বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে ।

এই ঘটনায় ১০ জানুয়ারি নরেন্দ্রপুর থানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়ের এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক তারক চন্দ্র ঘোষ । বৃহস্পতিবার ভোররাতে নরেন্দ্রপুর থানা এলাকারই রানিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দীর্ঘদিন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এবং বীরভূমে গা ঢাকা দিয়েছিল । তার খোঁজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ হানা দিলেও সন্ধান পাওয়া যায়নি । অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং লোকাল সোর্স মারফত খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ ।

ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ । ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে । জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং তাঁর গোপন জবানবন্দি হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube