সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করবে সিবিআাই, নির্দেশ আদালতের

সন্দেশখালি কাণ্ডে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় । এবার সন্দেশখালি কাণ্ডে সাক্ষীদের নিরাপত্তার আর্জি জানানো হয় আদালতে । যে সকল মানুষ এই ঘটনায় বয়ান দিয়েছেন তাঁদের নিরাপত্তার প্রয়োজন বলে জানান আইনজীবী । এই মামলায় প্রধান বিচারপতি নির্দেশ দেন নির্দিষ্ট আইন মেনে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ এপ্রিল ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানকে সিআইডি-র হাত থেকে হস্তান্তর করা হয় সিবিআই-ইয়ের হাতে । এখন সাক্ষীদের নিরাপত্তা কার্যত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । বৃহস্পতিবার আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দেন, সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয়, সাক্ষীদের বিষয়ে আদালতে হলফানামা জমা দিতে ।

একই সঙ্গে জানানো হয় সন্দেশখালিতে যে সকল আক্রান্তরা রয়েছেন তাঁরা তাঁদের পরিচয় সহ অভিযোগ জানাতে পারেন ওই আবেদনে । এমনই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube