কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ উধাও । বাড়ছে গরম । উত্তরে অবশ্য এখনও হালকা শিরশিরানি অনুভব হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া । কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ । বৃহস্পতিবার ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা । দক্ষিণবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও । আজ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে । যদিও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই । শুক্রবার পর্যন্ত এই দুই জেলায় হালকা বৃষ্টি চলবে ।

পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও । হাওয়া অফিস জানিয়েছে, গতকাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । আজও তেমনই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা । তবে এবার থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে পারদ ।

দুই জেলা ছাড়া আজ দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই । মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে । হাওয়া অফিস সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে । আগামী ৫ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না । আগামিকাল থেকেই গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে । দোলের আগেই ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা । আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ।

আজ ও আগামীকাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না । দিনের তাপমাত্রা এবার থেকে কমার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube