বারাসতে জনসভা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই উপলক্ষে কাছারিপাড়া ময়দানে বৃহস্পতিবার ছিল সাজোসাজো রব । সভাস্থলে মোদীর নামে ধ্বনি চালান উপস্থিত মহিলারা । এদিন সড়কপথে বারাসতের জনসভায় যাবেন মোদী
এদিন মোদীর মুখে ‘জয় মা দুর্গা’ স্লোগান শোনা যায় সভামঞ্চে । প্রধানমন্ত্রী মোদী বলেন,’বিজেপি নারীশক্তিকে ‘বিকশিত ভারতে’র শক্তি বানাচ্ছে । মঞ্চে এদিন একপ্রকার নারীশক্তির জয়জয়কার শোনা গেল । পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের খোঁচা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলার মা-বোনেরাই তাঁর পরিবার হয়ে উঠছেন ।
নারীদের কথা বলতে গিয়ে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গও । নাম না করে তিনি বলেন, তৃণমূল বাংলার মা-বোনেদের সঙ্গে পাপ করেছে । মা-বোনেদের অত্যাচারিকে বাঁচাতে মরিয়া হয়ে তার জন্য সর্বশক্তি লাগিয়েছে তৃণমূল । তিনি আরও বলেন, ‘গোটা বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

