‘একটা নতুন জগতে পা দিলাম’, বিজেপিতে যোগ দিয়ে জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সল্টলেকের বিজেপির কার্যালয়ে তাঁকে দলে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

দলে যোগ দেওয়ার ঠিক আগের মুহূর্তে তাঁকে ফুলের তোড়া নিয়ে অভ্যর্থনা জানাতে তাঁর বাড়ি যান বিধায়ক অগ্নিমিত্রা পাল । বাড়িতে থেকে বেরনোর আগে এদিন তিনি জানান, একটি সর্বভারতীয় দলে যোগ দিতে পেরে তাঁর খুব ভালো লাগছে ।

বিজেপি কার্যালয়ে তাঁর হাতে এদিন দলীয় পতাকে তুলে দেওয়া হয় । বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ‘আজ আমি একবারে একটা নতুন জগতে পা দিলাম । এই দলে রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা ।’ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের প্রসঙ্গে টেনে তিনি এদিন বলেন, তাঁদের পরামর্শ তাঁর প্রতিটা মুহূর্তে লাগবে ।

প্রসঙ্গত, গত রবিবারই ঘোষণা করেছিলেন তিনি বিচারজগতকে বিদায় জানাতে চলেছেন । কথা মতো তিনি গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগ পত্র পেশ করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube