‘লোকসভা নির্বাচনের আগে একদিন আগে হলেও সিএএ হবেই’, এখনও এই বিষয়ে আশাবাদী শান্তনু ঠাকুর । বৃহস্পতিবার ঠাকুরনগর হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পুজো দিলেন শান্তনু ঠাকুর । মা ছবি রানী ঠাকুর ও স্ত্রী সোমা ঠাকুরকে নিয়ে হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার গলায় মালা পরিয়ে পুজো দিলেন তিনি । সন্দেশ ও বাতাসা দিয়ে ভোগ দেওয়া হয় এদিন ।
লোকসভা নির্বাচনের আগে সিএএ যে হবেই এখনও এই বিষয়ে আশাবাদী শান্তনু ঠাকুর । সিএএ নিয়ে বুধবার বারাসতের সভায় প্রধানমন্ত্রী কিছু বলেননি । তবে সে প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর জানিয়েছেন “এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কিছু বলার প্রয়োজন নেই, লোকসভা নির্বাচনের ১-২ দিন আগে হলেও সিএএ হবেই । রুল ফ্রেম সম্পূর্ণ হয়ে গিয়েছে” ।
তবে বুধবার বারাসতের সভায় প্রধানমন্ত্রী সঙ্গে তাঁকে দেখা যায়নি । এই বিষয়ে তিনি জানান, “গতকাল বারাসাতের সভা মহিলাদের জন্যই করা হয়েছিল” । পাশাপাশি তাঁর বিরুদ্ধে পোস্টার পড়া নিয়ে তিনি জানান, “আমাকে এরা বেশি টিআরপি দিচ্ছে” । জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী শান্তনু ঠাকুর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

