বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গত মঙ্গলবারই তিনি আদালতের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । এই বিষয়ে জানা যায়, আজ বেলা ১২টা নাগাদ আনুষ্ঠনিকভাবে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন ।
ইতিমধ্যেই তাঁকে অভ্যর্থনা জানাতে প্রাক্তন বিচারপতির সল্টলেকের বাড়িতে পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । এরপর বিজেপির সল্টলেকের বিজেপি কার্যালয়ে শুরু হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের পরবর্তী প্রক্রিয়া ।
প্রসঙ্গত রবিবার তিনি স্বেচ্ছাবসর নেওয়ার কথা ঘোষণা করেন । সেই মতো তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন আদলতের প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির কাছে । এরপরই সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করেন তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

