অসমের দিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) সদস্য মনোজিৎ বর্মনকে । ওই কেএলও সদস্যকে আজ, বুধবার আদালতে পেশ করা হলে আদালত তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ।
মঙ্গলবার অসমের দিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) সদস্য মনোজিৎ বর্মনকে । জানা যায় কোচবিহার জেলার অসমের বাংলা সীমান্ত বক্সিরহাটের টাকোয়ামারি এলাকার বাসিন্দা এই মনোজিৎ বর্মন । পুলিশ সূত্রের খবর ২০২৩ সালের ৪ নভেম্বর টাকোয়ামারি এলাকায় একটি ফাঁকা জমি থেকে দু’টি বোমা উদ্ধার করে পুলিশ । এবং ৫ই নভেম্বর ২০২৩ সালে KLO এর আহ্বায়ক দ্বারা উত্তরবঙ্গ জুড়ে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ।
একই সঙ্গে জানা যায়, কোচবিহার আলিপুরদুয়ার এবং আসামের ব্যবসায়ীদের কাছ থেকে টাকার জন্য চিঠি পাঠানো হয় । সেই ঘটনায় তদন্ত নামে পুলিশ জানতে পারে মনোজিৎ বর্মন অরুণাচল থেকে ২.৫ মাসের ট্রেনিং নিয়ে এসেছে । এবং যে জমি থেকে বোমা উদ্ধার হয় সেই জায়গা থেকে মনোজিৎ বর্মনের বাড়ির দূরত্ব দেড়শো মিটার । গতকাল মনোজিৎ বর্মনকে আসামের দিশপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে । তাকে তুফানগঞ্জ আদালতে পেশ করা হলে আদালত মনোজিৎ বর্মনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

