বুধবার সল্টলেকের বিজেপি অফিসে বিজেপিতে যোগদান করলেন তাপস রায় । এদিন অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
তৃণমূলের সঙ্গে প্রায় আড়াই দশকের সম্পর্ক ছিন্ন করে গেরুয়া শিবিরে যোগদান করলেন তাপস । এদিন অনুষ্ঠানে তিনি জানান, তিনি কোনদিনও বিজেপি ছেড়ে যাবেন না । দলের প্রতি সৎ থেকে রাজ্য থেকে অরাজকতাকে মোছার চেষ্টা করবেন তিনি ।
প্রসঙ্গত সোমবার তৃণমূলের ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন তিনি । একই সঙ্গে দলনেত্রীর বিরুদ্ধেও উগরে দেন একরাশ ক্ষোভ । তাঁর অভিযোগ গত ১২ জানুয়রি তাঁর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযানের পরও একবারও মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাড়াননি । তবে শেখ শাহজাহানের ঘটনায় বিধানসভায় সরব হয়েছিলেন ম্যখ্যমন্ত্রী ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

