শুরু ডার্বির টিকিট বিক্রি! টিকিটের দাম নিয়ে শুরু তরজা!

ডার্বির অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গেল বুধবার থেকে । অফলাইন টিকিট মিলবে ৮ তারিখ থেকে । ইস্টবেঙ্গল গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা । এছাড়াও লালহলুদ সমর্থকদের জন্য রয়েছে দেড়শো, দুশো, আড়াইশো, তিনশো, চারশো ও হাজার টাকা দামের টিকিট ।

তবে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম শুরু আড়াইশো টাকা থেকে । এছাড়া রয়েছে তিনশো, সাড়ে তিনশো, চারশো, পাঁচশো ও দেড় হাজার আকা দামের টিকিট । দুই দলের সমর্থকদের জন্যই ভিভিআইপি গ্যালারির টিকিটের দাম তিন হাজার টাকা ।

তবে ডার্বির টিকিটের দামে কেন এত বৈপরীত্য? আয়োজক  ইস্টবেঙ্গল গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম যেখানে ১০০ টাকা সেখানে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম শুরু আড়াইশো টাকা থেকে । একই গ্যালারির মধ্যেই টিকিটের দামের মধ্যে ফারাক কোথাও দেড়শো, কোথাও দুশো আবার কোথাও আরও বেশি । এই সিদ্ধান্ত আয়োজক ইমামি  ইস্টবেঙ্গলের কোম্পানির । এব্যাপারে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি ।

যদিও ইমামি  ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ সবুজ মেরুন কর্তারা । বাগান সচিব দেবাশিস দত্ত স্পষ্ট জানিয়ে দিলেন ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন । পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন সবুজ মেরুন সচিব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube