রাত সাড়ে আটটায় ডার্বি

১০ মার্চ যুবভারতীতেই ইস্টবেঙ্গল-মোহনবাগান-এর বড়ম্যাচ । ম্যাচ শুরু রাত ৮টা ৩০ মিনিটে । সোমবার থেকে একের পর এক বৈঠক, চিঠি চালাচালির পর মঙ্গলবার সন্ধ্যায় অবশেষে জট কাটল । সোমবারই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে রাত ৯টায় যুবভারতীতে ম্যাচ করার অনুমতি দেওয়া হয়েছিল । তবে বাধ সেধেছিল সম্প্রচারকারী সংস্থা । জটিলতা তৈরি হয়েছিল নতুন করে ।

এরপরই ইস্টবেঙ্গলের তরফে আবারও প্রশাসনের কাছে সময় এগোনোর আবেদন জানানো হয় । আবেদন অরা হয় ৮টায় ম্যাচ শুরুর অনুমতি দেওয়ার জন্য । মঙ্গলবার দুপুরে পুলিশের সঙ্গে আরও এক প্রস্থ বৈঠকও হয় ইস্টবেঙ্গলের । অবশেষে বিধাননগর পুলিশের তরফে ৮টা ১৫ মিনিটে ম্যাচ শুরুর অনুমতি দেওয়া হয় । তাতেও জটিলতা ছিল । তবে শেষ পর্যন্ত সাড়ে ৮টায় ম্যাচ করতে রাজি হয়েছে সম্প্রচারকারী সংস্থা । তাতেই সিলমোহর দিয়েছে এফএসডিএল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube