গোয়ার কাছে হেরে সুপার সিক্সের দৌড়ে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল । প্রথমার্ধে নোয়ার করা একমাত্র গোলে হার, তবে আরও বড় ব্যবধানে হারতেই পারত কুয়াদ্রাতের দল ।
বেশ কিছু সুযোগ নষ্ট করে গোয়া । লালহলুদও অবশ্য দু-একটি সুযোগ পেয়েছিল । তবে প্রথমার্ধে যে লড়াইটা ইস্টবেঙ্গল করল, দ্বিতীয়ার্ধে সেটা উধাও । একদিকে গোয়ার আক্রমণের ঢেউ, পাশাপাশি গোটা লালহলুদ ব্রিগেড কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল । দেখে মনে হল নব্বই মিনিট খেলার ক্ষমতা নেই এই দলটার । কিন্ত কেন এমন হবে? এ প্রশ্নের উত্তর তো দিতে হবে কার্লেস কুয়াদ্রাতকেই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

