আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো জেরবার মানুষজন । ফেব্রুয়ারী মাসে দফায় দফায় ঝড়-বৃষ্টি দেখেছে রাজ্যের একাধিক জেলা । এবার মার্চেও দেখা দিচ্ছে সেই সম্ভাবনা । ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা বাংলার জেলায় জেলায় ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মার্চের শুরুতেই ফের ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য । উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহাওয়ার আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে; এর জেরেই দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই তালিকা থেকে বাদ যাবে না বাংলাও । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই ফের ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ।
হাওয়া অফিস জানিয়েছে, ফের ভারতের ওপর একাধিক অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে ৷ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত এবং ২টি পশ্চিমী ঝঞ্ঝা ৷ এর জেরেই আগামী সাতদিনে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ৷ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ।
রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে । রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে । বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও ।
আজ শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই । আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এবার উর্দ্ধমুখী হবে পারদ । আগামী ৩ মার্চের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে জানা যাচ্ছে । প্রায় ২-৩ ডিগ্রি মতো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা । দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে ।
আজ শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই । আগামিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

