মানসিক ভারসাম্যহীন এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ! এই ঘটনায় প্রশাসনের দারস্থ হলেন যুবতীর মা । সোমবার মুর্শিদাবাদের ফরাক্কায় প্রকাশ্যে এল এমনই এক ঘটনা । অভিযুক্ত যুবক পলাতক বলে খবর ।
অভিযোগ ওঠে, মানসিক ভারসাম্যহীন যুবতীর শ্লীলতাহানির করল এলাকারই এক যুবক । ঘটনাটি ঘটে সোমবার বিকালে মুর্শিদাবাদের ফরাক্কার ২ নম্বর সুভাষ পল্লী কলোনীতে । অভিযুক্ত যুবকের নাম রাকেশ হালদার; তাঁর বাড়ি ফরাক্কার ২ নম্বর সুভাষ পল্লী কলোনীতে । নির্যাতিতা যুবতীর মা জানান, তিনি সংসার চালাতে অন্য বাড়িতে কাজে যান । সারাদিন বাড়ির বাইরে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন । বাড়ি এসে মেয়ের কাছে এই ঘটনা শুনে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন ।
তিনি আরও জানান, একে তো তাঁর মেয়ে মানসিক ভারসাম্যহীন, তারপর এই রকম ঘটনা ঘটে তাঁর সাথে । যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে সে এলকার কুখ্যাত ছেলে বলে পরিচিত । তাই ভয়ে থানায় আসতে পারছিলেন না তিনি । কিন্তু মেয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার সুবিচার পাওয়ার আশায় মঙ্গলবার দুপুরে ফরাক্কা থানার আইসির দারস্থ হয়েছেন বলে জানা যায় ।
ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর মা । এবং অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি । পুলিশ সুত্রে জানা যায়, লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত যুবতীর মা । পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে খুঁজছে । ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

