পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটল সিলিন্ডার বিস্ফোরণ । ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড ঘটল ইন্ডিয়ান অয়েলের আবাসনেই! বুধবারের এই ঘটনার জেরে ঝলসে গেলেন চার আবাসিক। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন ।
ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ । ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা । একেবারে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেল দুর্গাপুরের ফুলঝোড় মোড় সংলগ্ন বি ওয়ান মোড়ের ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্স । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছাল দমকলের দু’টি ইঞ্জিনও। গুরুতর জখম এক কিশোর ও এক বৃদ্ধা সহ ৪ জনকে দুর্গাপুরের বিধান নগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ।
তিন তলা আবাসনের ভেতরে ঢুকে পুলিশ ও দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করেন এদিন । দমকলের আধিকারিক, রিপন বড়ুয়া জানান, তাঁরা যখন পৌঁছান তখন দেখেন তিন তলার আবাসনের জানালা দিয়ে ভয়ংকর আগুন জ্বলছে । দশ মিনিটের প্রচেষ্টায় তারা ভেতরে ঢুকতে পারেন । আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

