সাত সকালে বন্ধ থাকা একটি মুদির দোকানে আগুন লেগে যায় । সংশ্লিষ্ট দোকানটির পাশাপাশি একাধিক দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাজারে । বুধবার এমনই ঘটনা ঘটেছে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার শানপুকুর বাজারে ।
শানপুকুর বাজারে সবথেকে বড় মুদিখানার দোকান জাহাঙ্গীর মোল্লার । বুধবার সকালে দোকান বন্ধ করে কলকাতায় দোকানের সামগ্রী আনতে গিয়েছিলেন জাহাঙ্গীর বাবু । হঠাৎই বন্ধ দোকান থেকে দাউদাউ করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তারপরেই দ্রুত দমকল আধিকারিকদের খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় উত্তর কাশিপুর থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় । প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা ।
এই ঘটনায় জানা যায়, প্রায় ৩০ লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে । এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের । তবে কীভাবে এই আগুন লাগল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানা পুলিশ । তবে স্থানীয় বাসিন্দাদের দাবি শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে । বাজারের মধ্যে দোকানে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । আশেপাশে একাধিক দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যাবসায়ীরাও ।
দ্রুত আগুন না নিভলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা । আগুন লাগার খবর শুনে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় । দমকলের কর্মীরা এসে আগুন নেভালেও তৃতীয়তল বিশিষ্ট এই দোকানটিতে কুলিংয়ের কাজ চালানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

