প্রার্থী না করায় দলের উপর ক্ষুব্ধ জন বার্লা

এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি জন বার্লাকে । তাই দলের উপর বেজায় ক্ষুব্ধ তিনি । তাঁর সঙ্গে এদিন দেখা করতে আসেন মনোজ টিগ্গা ও ফালাকাটার বিধায়ক । ক্ষুব্ধ জন বার্লা তাঁদের সঙ্গে সাক্ষাত করতেও ছিলেন অরাজি ।

ইতিমধ্যেই আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মনোজ টিগ্গার । এর পর থেকেই দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জন বার্লা । তিনি অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । তবে এবারের লোকসভাতে তাঁকে প্রার্থী করা হয়নি । তাঁর পরিবর্তে প্রার্থী করা হয় মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে । এই নিয়েই তোপ দেগেছেন বার্লা । তাঁর দাবি, রাজ্য বিজেপি নেতৃত্ব ও বিধায়ক তাঁর বিরুদ্ধে সে ধরণের অপপ্রচার করেছেন তাঁর জেরেই তাঁকে এবার প্রার্থী করা হয়নি ।

বুধবার, মনোজ টিগ্গা ও বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মণ তাঁর সঙ্গে দেখা করতে গেলেও জন বার্লা তাঁদের সঙ্গে সাক্ষাত করেননি । অবশেষে জন বার্লার সঙ্গে সাক্ষাৎ না করতে পেরে ফিরে গেলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা । এদিন জন বার্লার সঙ্গে সাক্ষাৎ করতে মনোজ টিগ্গার সঙ্গে ছিলেন ফালাকাটার বিধায়কও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube