আবারও শীর্ষ আদালতে মুখ পুড়ল রাজ্যের । সন্দেশখালি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য । শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে হবে; হাইকোর্টের এই নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলেই বুধবার জানালেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ । রাজ্যের কোন বক্তব্য থাকলে আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ।
শাহজাহানের হেফাজত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে । এই কারণ দেখিয়ে সিআইডি মঙ্গলবার শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে চায়নি । অথচ মঙ্গলবারই সন্দেশখালি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে নারাজ ছিল সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা ।
হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছিল । তার বিরুদ্ধেই দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য । মামলা গ্রহণ না করে সেই নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ । পাশাপাশি রাজ্যকে বলা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শোনার আবেদন করতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

