ভারতে প্রথম নদীর তলা দিয়ে চলল মেট্রো রেল, আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশেএই প্রথমবার নদীর নীচ দিয়ে ছুটলো মেট্রো রেল । বুধবার এই অনুষ্ঠানের সূচনা করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারপরেই কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো সঙ্গে যুক্ত হলো পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবা ।

এই উদ্বোধনকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয় হাওড়া ময়দান মেট্রো স্টেশন । ফুল দিয়ে সাজানো হয় মেট্রোরেল স্টেশনের প্রবেশদ্বার । এদিন নিরাপত্তার জন্য মোতায়েন রাখা হয় রেল পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ । কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বর । উদ্বোধনকে কেন্দ্র করে উৎসাহী মানুষ ভিড় করেন স্টেশন চত্বরে।

হাওড়া ময়দান থেকে মেট্রো রেল পরিষেবার কারণে আম জনতা যথেষ্টই উপকৃত হবেন এবং তাঁদের সুবিধা হবে বলে জানালেন মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube