মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে ফের উদ্ধার হল বোমা । লোকসভার নির্বাচনের আগে ফের এই বোমা উদ্ধারের ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছাড়ল গোটা এলাকায় । সূত্রের খবর এদিন ৮টি বোমা উদ্ধার করা হয় ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় ৮ পিস বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে । রবিবার রাত্রে পুলিশ ওই বোমাগুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ।
বোমা গুলি উদ্ধার হবার পর এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় । বোমাগুলি নিষ্ক্রিয় করবার জন্য বড়ঞা থানার পুলিশ ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিয়েছে । তবে কে বা কারা ওই বোমাগুলি কী উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল তা এখনও জানা যায়নি । তার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

