মঙ্গলবার আদালতের প্রধান বিচারপতির কাছে নিজের পদত্যাগ পত্র পেশ করেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপরই সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে শাসকদলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি ।
‘নারদাকাণ্ড গোটাটাই একটা চক্রান্ত, এটা কোনও স্টিং অপারেশনই নয় ’ । এদিন সাংবাদিকদের মুখমুখি হয়ে এমনই বিস্ফোরক ব্যাখ্যা দিলেন প্রাক্তন বিচারপতি । তিনি বলেন, এক তালপাতার সেপাই এটা করিয়েছে, সে ভোটে লড়তে চাইছিল বলে করিয়েছে । তবে এখানেই থেমে থাকেননি তিনি । আরও সুর চড়িয়ে তিনি জানান, সিনিয়র নেতাদের ফাঁসানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছিল ।
তবে কার বিরুদ্ধে এই মন্তব্য? কারোর নাম নিলেন না ঠিকই; তবে এদিন তিনি জানান, ‘বিজেপি তার বিরুদ্ধে দাঁড়াতে বললে দাঁড়াব, আমি কী ভয় পেয়ে পালিয়ে যাবো নাকি? দেখিয়ে দেবো ডায়মন্ড হারবারের দুর্নীতি । সেখানকার দুর্বৃত্তদের মুখোশ খুলে দেব ।
তবে এদিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করেন তিনি । তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত রাজনীতিবিদ, আর তালপাতার সেপাই দুষ্কৃতী ছাড়া কিছু নয় । আমার তাঁর নাম নেওয়ারও ইচ্ছা নেই ’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

