সন্দেশখালিতে ইডি-র উপর হামলার ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালি গিয়েছিল ইডি-র তদন্তকারী আধিকারিকদের একটি দল । সেই দলের উপর হামলা করা হয় । এরপরই প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ভয়াবহ অভিযোগ । দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠতে থাকে সন্দেশখালি ।
সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি হামলা করা হয় ইডি-র তদন্তকারী আধিকারিকদের উপর । এবার সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত । এদিন এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ।
একই সঙ্গে এদিন পূর্ব নির্দেশ অনুযায়ী সিবিআই এবং সিটের যৌথ তদন্তের নির্দেশকে খারিজ করা হয় । একই সঙ্গে এদিন জানানো হয় সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে সিআইডি-র হেফাজত থেকে হস্তান্তর করতে হবে । এবার সিবিআই-এর হেফাজতে ঠাই হবে শাহজাহানের । পাশাপাশি ন্যাজাট থানাকেও নথি হস্তান্তর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় এদিন ।এদিন বেঁধে দেওয়া হল সময়সীমাও । জানা যায় আজকের মধ্যেই সিবিআই-এর হাতে নথি হস্তান্তরকরতে হবে তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

