মঙ্গলবার আদালতের প্রধান বিচারপতির কাছে নিজের পদত্যাগ পত্র পেশ করেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপরই সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান তিনি ।
‘আমি বিজেপিতে যোগদান করছি’ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি । তিনি জানান, সম্ভবত ৭ তারিখে যোগদান করতে চলেছেন তিনি । তবে এই লোকসভা নির্বাচনে কোন কেন্দ্রে লড়বেন তা জানালেন না । সেই সিদ্ধান্ত তিনি ছেড়ে দিলেন বিজেপি-র শীর্ষ নেতৃত্বের উপরই ।
এদিন তিনি জানান, টিকিট তিনি পান বা না পান বিজেপিতে যোগদান করবেন বলে জানান তিনি । বিজেপির কর্মসূচী রূপায়ণে তিনি কাজ করবেন বলে জানান । একই সঙ্গে তিনি বলেন, বিজেপিই একমাত্র তৃণমূল বিরোধী সর্বভারতীয় দল ।
তবে এদিন রাজ্য সরকারকেও আক্রমণ করতে ছাড়লেন না তিনি । তিনি বলেন, ‘শাসক দল আক্রমণ করেছে, অপমান করেছে । তারাই আমার চাকরি ছাড়ার অনুপ্রেরণা । শাসকদলের অনুপ্রেরণায় ময়দানে নামলাম ’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

