মঙ্গলবার নবান্নর সঙ্গে বৈঠক সারল জাতীয় নির্বাচন কমিশন । এরপরই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । সূত্রের খবর এদিন বৈঠকে নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও অন্যান্য আধিকারিকরা ।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সব রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা হয়েছে কমিশনের । একই সঙ্গে এজেন্সিগুলির সঙ্গেও কথা বলা হয়েছে । সুষ্ঠুভাবে ভোট গ্রহণের কথা বলেছে রাজনৈতিক দলগুলি । একই সঙ্গে তিনি এদিন জানান, কিছু অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে । এই বিষয়ে তিনি জানান, আধিকারিকদের ক্ষেত্রে ট্রান্সফর পলিসি ঠিকভাবে পালন করা উচিত ।
নির্বাচন প্রক্রিয়া সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, অশান্তি যাতে না হয় তার যথাযথ ব্যবস্থা করতে হবে বলেও এদিন সাংবাদিক সম্মেলনে জানান তিনি ।একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগের কথা উঠে আসে এদিন । নির্বাচনে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় এদিন । একই সঙ্গে অবজারভারের সংখ্যা বাড়ানোর দাবিও করা হয়েছে । তবে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ যাতে কাজে লাগানো না হয় সেই বিষয়টিও জানিয়ে দেয় কমিশন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

