রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার

লোকসভা নির্বাচনকে নজরে রেখে সোমবার রাজ্যে এলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । বৈঠক সারলেন বিভিন্ন রাজনতিকি দল সহ নবান্নর সঙ্গেও । আইনশৃঙ্খলা নিয়ে কার্যত জারি করা হল ‘জিরো টলারেন্স’ নীতি । আইনশৃঙ্খলা নিয়ে বিগত দু’মাসের রিপোর্ট তলব করল বেঞ্চ ।

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনে জয়! তা নিয়েও বিশেষ নজর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ।

দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের জেলাশাসকের থেকে রিপোর্ট নিল কমিশনের ফুল বেঞ্চ । কেন এত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিভিন্ন রাজনৈতিক দল? দুই জেলার জেলাশাসকের থেকে তা জানতে চাইল ফুল বেঞ্চ । কেন এত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী? বেঞ্চের নির্দেশ, জেলাশাসকদের এই এলাকাগুলিতে বিশেষভাবে নজর দিতে হবে যাতে লোকসভা নির্বাচনেও এই ধরনের কোন ঘটনা না ঘটে । বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে বিশেষভাবে নির্দেশ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ।

তবে এদিন কমিশনের কাঠগড়ায় ছিল পুলিশ । পুলিশের পক্ষ থেকে উদাসীনতার অভিযোগ রয়েছে কমিশনের । কমিশনের মতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করতে একপ্রকার উদাসীন পুলিশ । একই সঙ্গে এদিন নির্বাচনে সিভিক ভলান্টিয়ারে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন । এই নিয়ে পুলিশ কমিশনারদের বার্তা দিল নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube