বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

মঙ্গলবার ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদত্যাগ পত্র পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে । একই সঙ্গে ইমেল-ফ্যাক্স ও ডাকের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পেশ করেন বিচারপতি ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ করা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা । রবিবারই পদত্যাগের ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন, তিনি আরও ‘বৃহত্তর ক্ষেত্রে’ যেতে চলেছেন । সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বিজেপিতে যোগ দিতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube