লোকসভা ভোটের আগে কলকাতায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । রবিবার সকাল থেকে কসবা, পূর্ব যাদবপুর থানা এলাকা, পঞ্চসায়র থানা এলাকা, সার্ভে পার্ক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পন্ন হল ।

রবিবার অচেনা ছবি ফুটে উঠল শহর কলকাতায় । লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চোখে পড়ল তিলোত্তমাতেও । লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে । তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায় । আজ সকাল থেকেই সার্ভে পার্ক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা গেল । ৯ জনের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি টিম গোটা সার্ভে পার্ক এলাকা ঘুরে দেখলেন ।

ভোটের আগে বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর । জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ১ কোম্পানি আধা সেনা । ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় এসে গিয়েছেন জওয়ানরা । শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা, তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা । আর এবার শনিবারের পর রবিবার বাহিনী পৌঁছল কলকাতায় ।

সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর । এরপর প্রতিটি থানায় নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যান এক একটি থানার পুলিশ আধিকারিকেরা । এবং প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করেন ।

পুলিশ সূত্রে খবর, আজ থেকেই রুটমার্চ করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর । স্বাভাবিকভাবে শনিবার জেলাতেও যে ছবি দেখা গিয়েছিল, আজ থেকে তা কলকাতাতেও দেখা গেল । ভোটের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়ানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোথাও কোনভাবে অবনতি না হয় তার কাজ করবেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube