মুরলীধর সেন লেনের বিজেপির সদর দফতরের সামনে এবার বিক্ষোভ প্রদর্শন করলেন শিখ সম্প্রদায়ের মহিলারা । খালিস্থানি মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি নিয়ে কালো পতাকা ল্যাকার হাতে বুধবার রাস্তায় নামলেন তাঁরা ।
শাড়ি পরা শুভেন্দু অধিকারীর মুখোশ লাগানো কুশপুতুলের মুখে জুতো দিয়ে মেরে, কুশপুতুল পুড়িয়ে সিআর এভিনিউতে প্রতিবাদ জানালেন শিখ সম্প্রদায়ের মানুষরা । গত ২০ ফেব্রুয়ারি থেকে টানা 16 দিন ধরে শিখ সম্প্রদায়ের সদস্যরা, ধরনায় বসছেন । এদিন তাঁদের দাবি ছিল, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে । কত সপ্তাহে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন গুরুদ্বারা কমিউনিটির বিভিন্ন সদস্যরা একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আর্জি জানিয়ে পিএমও-কে চিঠি লিখেছিলেন ।
প্রসঙ্গত, সন্দেশখালিতে যাবার পথে বাধা প্রাপ্ত হওয়ার সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছে বিজেপির নেতৃত্ব । তারই প্রতিবাদে বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা । আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও জানালেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

