মাটি কাটতে গিয়ে বোমা বিস্ফোরণ!

মাটি কাটতে গিয়ে বোমা ফেটে আহত এক নির্মাণ শ্রমিক । ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহ থানার লালপুরে । আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ।

এদিনের ঘটনায় আহত হন নির্মাণ শ্রমিকের নাম শ্যামল সরকার । তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর । জানা যায়, এদিন কয়েকজন শ্রমিক একটি বাড়িতে নির্মাণ করার জন্য মাটি কাটতে গিয়েছিলেন । মাটি কাটার সময় সেখানেই হঠাৎ বিকট শব্দ করে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে এদিন আহত হন শ্যামল ।

এরপর ঘটনাস্থলে থেকে তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কল্যাণীর জেএনএম হাসপাতাল কল্যাণী মেডিকেল কলেজে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই স্থানে মাটির নিচে বোমা রাখা ছিল । সেখানে কোদাল পড়তেই এই বিস্ফোরণ হয় । এদিনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube