মেদিনীপুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর জেলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হবে একাধিক প্রকল্পর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের সরকারী পরিষেবার মধ্যে প্রায় ৩৭৪টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি । প্রকল্পগুলি রূপায়ন করতে খরচ হয় প্রায় ৩৫৫ কোটি ১৩ লক্ষ টাকা । অন্যদিকে ১১৯৩টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর । এর জন্য ব্যয় হতে পারে প্রায় ১৯২১ কোটি টাকা । একই সঙ্গে এমকেডিএ-র ৬টি প্রকল্পের শিলান্যাস হতে পারে ।

বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস হতে পারে এদিন । প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ । কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধনও হতে পারে । মেদিনীপুরে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ, এটির উদ্বোধন হতে পারে বলেও জানা যাচ্ছে । পাশাপাশি দাঁতনের এ.সি.জে.এম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে । সবংয়ের রুইনানের মাদুর হাব, পিংলার ডাংরা সেতুর উদ্বোধনও হওয়ার সম্ভাবনা রয়েছে । কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও হওয়ার কথা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube