মঙ্গলবার মেদিনীপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন আবারও তাঁর নিশানায় কেন্দ্রীয় সরকার । “বাংলা গ্যারান্টি দিলে রক্ষা হয়, দিল্লি গ্যারান্টি দিলে বর্জন করে ” সভামঞ্চ থেকে এমনই বার্তা দিলেন তিনি ।
এবার মোদি গ্যারান্টির পাল্টা হিসেবে মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে পাল্টা স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের প্রশাসনিক সভা থেকে ফের দিল্লির বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী । সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা গ্যারান্টি দিলে রক্ষা করে আর দিল্লি গ্যারান্টি বর্জন করে ।
পাশাপাশি এদিন তিনি বকেয়া টাকা নিয়ে আবারও সরব হন । তিনি জানান, ‘দিল্লি ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে, সেই টাকা বাংলা দিয়েছে’ । তিনি এদিন আরও জানান, ‘বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে । আমরা এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করব, মে মাস থেকে বাংলার সব মানুষকে টাকা দেবে বাংলার সরকার । দিল্লির কাছে ভিক্ষে চাইব না’ ।
অপরদিকে এদিনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ৩৭৪ প্রকল্পের উদ্বোধন ও ১১৯৩ প্রকল্পের শিলান্যাস করলেন । সূত্রের খবর, যার জন্য প্রায় কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

