স্কুলে বিয়ে বাড়ির অনুষ্ঠান! জোর বিতর্ক সামশেরগঞ্জে

স্কুল নয়, এ যেন বিয়ে বাড়ির অনুষ্ঠানের লজ । মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর -১ প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ভেতরেই রবিবার ধুমধাম করে চলল বিয়ে বাড়ির অনুষ্ঠান । চলল নাচ গান, ভাড়া করে আনা হয় ডিজে বক্সও ।

স্কুল প্রাঙ্গণে রবিবার বিকেল থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত চলল ডিজে বাজিয়ে নাচ গান এবং বিয়ে বাড়ির মহাভোজন । শুধু তাই নয় জানা যায় সোমবার বেলা ১০ টা ৩০ মিনিটের পর শিক্ষকদের উপস্থিতিতে এবং নির্দেশে ছাত্র-ছাত্রীদের দিয়েই পরিষ্কার করানো হল স্কুলের বারান্দা । বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পর উচ্ছিষ্ট টিস্যু পেপার, জলের বোতল সবকিছুই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখা গেল ছাত্রছাত্রীদের ।তাই নিয়েই কার্যত ক্ষোভ লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর -১ প্রাথমিক বিদ্যালয়ে ।

জানা গিয়েছে, স্থানীয় সুধীর ঘোষ নামে এক ব্যক্তির ছেলের বিয়েতেই এই কর্মকাণ্ড লক্ষ করা যায় । যদিও স্কুলে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার কোনরকম অনুমতি দেওয়া হয়নি বলেই সাফাই দিয়েছেন প্রধানশিক্ষক । অনুষ্ঠানটি স্কুলের ফ্লাড সেন্টারে করা হয়েছে বলে দাবি করলেও কেন ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুলের ভেতরে পড়ে থাকা বিয়ে বাড়ির উচ্ছিষ্ট পরিষ্কার করানো হল, তার সদুত্তর মেলেনি প্রধান শিক্ষকের কাছ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube