জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে সন্দেশখালি ইস্যু!

জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এবার উঠে এল “সন্দেশখালি ইস্যু”। সন্দেশখালিতে কী ঘটনা ঘটেছে, তা বসিরহাট এসপির থেকে জানতে চাইলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । বসিরহাট এসপি গোটা ঘটনার ব্যাখ্যা দেন কমিশনের ফুল বেঞ্চকে ।

কী কারনে এই ঘটনা ঘটল? পুলিশ কী মনে করছে, বা তাঁদের তরফে কোন গাফিলতি রয়েছে কি না ? সূত্রের খবর বসিরহাটের এসপিকে এমনই কিছু কড়া প্রশ্ন করেন চিফ ইলেকশন কমিশনারের বেঞ্চ ।সন্দেশখালির ঘটনা নিয়ে এবার বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন পুলিশ সুপার কমিশনের ফুল বেঞ্চের নজরে । তাঁর কাছ থেকেও জানতে চাওয়া হল গোটা ঘটনা । বর্তমানে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের ভূমিকা কি ছিল সন্দেশখালীর ঘটনার সময় তাও জানতে চাওয়া হল কমিশনের ফুল বেঞ্চের তরফে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube