নরেন্দ্রপুর থানার রামকৃষ্ণ পল্লী এলাকায় ক্লাব নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলার রামকৃষ্ণ পল্লী । এই ঘটনায় জানা যায়, ঐক্য সংঘ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পাশেই একটি নির্মাণ করা হচ্ছিল । কেন ক্লাবের পাশে সেই নির্মাণ করা হচ্ছিল, এই নিয়ে সেই ক্লাবের এক সদস্যকে ফোন করে কাজ বন্ধ করতে বলে দেন রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন ।
অভিযোগ ওঠে, এরপর গত ২ মার্চ সেই নির্মীয়মান ক্লাবে প্রায় ৩০-৩৫ জন দুষ্কৃতীরা এসে ভাঙচুর চালায় । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ক্লাবের একাংশ । বাধা দিতে গেলে প্রায় ১৫ থেকে ২০ জন মহিলা ও পুরুষদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন এই ক্লাবের সম্পাদক পলাশ মন্ডল । তাঁদের আরও অভিযোগ কাউন্সিলরের মদতেই এই ভাঙচুর ও হামলা চালানো হয়েছে । এই ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ ঘোষ (বাবু) ও তাঁর ভাইপো শুভজিৎ ঘোষের মদতেই এই হামলা চালানো হয় । এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোপাল মন্ডল নামে এক ক্লাব সদস্য ।
তবে এই ঘটনার সাথে স্থানীয় কাউন্সিলর মোফাজ্জল হোসেনের কোন সম্পর্ক নেই বলে জানান তিনি । স্থানীয় কাউন্সিলর আরও বলেন, যেখানে এই ক্লাবটি করা হয়েছে, সেই জমির মালিকানার পক্ষ থেকে তাঁর কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন । সেই অভিযোগ পেয়েই তিনি ক্লাবের এক সদস্যকে ফোন করে কাজ বন্ধের পরামর্শ দেন । তবে ভাঙচুর মারধরের ঘটনায় তাঁর কিছু জানা নেই বলে এদিন জানালেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

