প্রধানমন্ত্রীর সভার জন্য অমিল বাস! শুরু শাসক-বিরোধী তরজা

বারাসতে প্রধানমন্ত্রীর সভায় বাস না দেওয়ার জন্য ‘হুমকি’ দিইয়েছেন তৃণমূল নেতা । সোমবার এমনই অভিযোগ তুললেন বিজেপির জেলা সভাপতি । এই নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা ।

সোমবার বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, “আগামী ৬ই মার্চ প্রধানমন্ত্রীর বারাসত কাছারী ময়দানে নারী শক্তি বন্দনা জনসভায় যাওয়ার জন্য বনগাঁ থেকে বাস বুক করেছিল বিজেপি । কিন্তু বাস বুকিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পরেও বাস দিতে অস্বীকার করে বাস মালিকরা” । দেবদাস মন্ডলের দাবি, ‘বাস মালিক বা শ্রমিকদের কোন দোষ নেই । আইএনটিটিইউসি নেতা হুমকি দিয়েছে । সেই কারণে আত্মসমর্পণ করেছে বাস মালিক ও শ্রমিকরা । তাঁরা জানিয়ে দিয়েছে তাঁরা বাস দিতে পারবেন না । অগ্রিম বুকিংয়ের টাকা নেওয়ার পর ৩৭ টি বাস বুকিং বাতিল করেছে । বাস দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা” ।

যদিও বিজেপির অভিযোগকে অস্বীকার করে কটাক্ষ করে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “দিল্লিতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং হওয়ার পরেও ক্যানসেল করে দিয়েছিল ওরা । ওদের লোক নেই এখন বাস বুকিংয়ের কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে । লোক নেই সেই কারণে বাস ক্যান্সেল করেছে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube