জলপাইগুড়িতে হাতির হামলায় আবারও মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে নাগরাকাটার বন্ধ বামনডাঙ্গা চা বাগানে । ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
এদিনের ঘটনায় স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মাথো ওরাওঁ, তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর । এদিন জানা যায়, ওই যুবক তাঁর বাগানের হাতি লাইনের বাড়ি থেকে বেরিয়ে লাগোয়া একটি গোটে ( গরু রাখার গোয়াল) যাচ্ছিলেন নিজেদের বেঁধে রাখা গরু আনতে । সেই সময় রাস্তায় একটি দলছুট দাঁতাল তাঁকে পিষে দেয় । স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা বাগানে । ঘটনার খবর শুনে রাতেই হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাজী পান্ডে । তিনি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা । হাতির উপদ্রব বর্তমানে যে আরও বেড়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই’ । পাশাপাশি বন দফতরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ‘নিয়ম মোতাবেক মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

