দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল কোয়াটার থেকে । রবিবার রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ।এই ঘটনায় জানা যায়, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক কল্যানাশীস ঘোষের দেহ উদ্ধার হয় রবিবার রাতে । স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন তিনি । এদিন সকালে তাঁর কোয়াটার থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার গভীর রাতে পরিবারের সাথে ফোনে যোগাযোগ করেন ওই চিকিৎসক । তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা যায় । এরপরেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে গভীর রাতে মেডিক্যাল কলেজে হাসপাতালের কোয়ার্টারে পুলিশ কর্মীরা পৌঁছে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন ওই চিকিৎসক । এরপরেই তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁকে সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এরপরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয় । তবে কী কারণে তাঁর মৃত্যু, তার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

