বেআইনি মদ বিক্রি করার ‘মিথ্যা’ অভিযোগ দিয়ে মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল বারুইপুর থানার পুলিশের বিরুদ্ধে । শনিবার এমনই ঘটনা প্রকাশ্যে এল বারুইপুর থানার কল্যাণপুর গ্রামে ।
রাতের অন্ধকারে মদ বিক্রির অপবাদ দিয়ে এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল বারুইপুর থানার পুলিশের বিরুদ্ধে । শনিবার রাত্রি ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর এলাকায় । এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পুতুল গাঙ্গুলি । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।
অভিযোগ ওঠে, বারুইপুর থানার এসআই রনি সরকার ও তার দলবল শনিবার রাতে মামুদপুর এলাকায় যান । সেখানে পুতুলকে বেআইনি মদ বিক্রির অভিযোগ দিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালান তাঁরা । পুলিশের দলে কোন মহিলা পুলিশ ছিল না বলেই অভিযোগ পুতুলের । তাঁর আরও দাবি, এই এলাকায় কেউই মদ বিক্রি করে না । তবুও পুলিশ রাতের বেলায় এসে বাড়ি ভাঙচুর করে এবং বাড়িঘর তছনছ করে । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামুদপুর গ্রামের বাসিন্দারা ।
এই ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে, পুলিশ যদি রাতের অন্ধকারে এভাবে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হেনস্থা করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

