পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে নির্বাচনে লড়বেন না পবন সিং ! শনিবার বিজেপি তাঁকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করেছিল । তবে এখনও ২৪ ঘন্টাও পেরিয়ে যায়নি, আর এরই মধ্যে পাওয়ার স্টার পবন সিং তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । আসানসোল থেকে নির্বাচনে লড়বেন না পবন সিং ।
রবিবার পবন সিং সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল । কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না ‘।
শনিবার লোকসভা নির্বাচনের প্রথম প্রাথী তালিকা ঘোষণা করে বিজেপি । আসানসোলে প্রার্থী ঘোষণা করা হয় ভোজপুরী সিনেমার গায়ক নায়ক পবন সিংকে । এরপরই আসরে নামে তৃণমূল নেতৃত্ব । তাঁরা জানা পবন ভোজপুরী গানের মাধ্যমে বাংলার মহিলাদের অসম্মান করেছেন । এরপরই পবনের পোস্টটিকে উদ্দেশ্য করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন এটি বাংলার মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও শক্তির জয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

