অনুপম হাজরার ইঙ্গিতপূর্ণ পোষ্ট! নাম না করে বিজেপিকে আক্রমণ?

শনিবার প্রকাশিত হয় বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা । তাতে দেখা যায় বোলপুর থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন প্রিয়া সাহা । তাই নিয়েই সরগরম গেরুয়া রাজনীতি । ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অনুপম হাজরা ।

সামাজিক মাধ্যমে অনুপম লেখেন ‘জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসি-র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না। অপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে!’

আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতার এই ধরণের পোস্টে সরগরম গেরুয়া রাজনীতি । এখন এই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বোলপুরের পদ্ম প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অনুপম হাজরা?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube