রবিবার আচমকাই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন বলেও জানান তিনি । এরই মধ্যে জল্পনা উস্কে দিয়ে তিনি আরও বলেন,’ বৃহত্তর ক্ষেত্রে ‘ যেতে চলেছেন তিনি ।
এই নিয়ে সুত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী ৭ই মার্চ বিজেপিতে যোগদান করার প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর । তিনি ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী মঙ্গলবার পদত্যাগ করতে চলেছেন তিনি । আসন্ন লোকসভা নির্বাচনে তিনি পূর্ব মেদিনীপুরের একটি আসনে বিজেপির হয়ে প্রার্থী হবেন ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, “এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত । সময় হয়েছে মনে হয়েছে তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন” । পাশাপাশি, তাঁর বিজেপিতে যোগদান করা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সময়ের গর্ভে অনেক কিছুই লুকিয়ে থাকে সময় কাটলে আগামীতে সব পরিষ্কার হবে। অনেক বড় মুখ বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছে ।আমরা দরজা খুললেই আসবে। তবে এবার আমরা পচা আলু নেব না বেছে বেছেই নেব।”
অপরদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজনীতি খুব একটা দূরে নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে । তাঁর অধিকাংশ কথাবার্তা ছিল রাজনীতিময় । আইন কম রাজনীতি বেশি, এই অবস্থানে বিচারপতির পদে বসেছিলেন তিনি । এটা হওয়ারই ছিল ‘।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

