তেলের ট্যাঙ্কার উল্টে ঘটল বিপত্তি!

বুধবার সাত সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । তেলের ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল চালকের । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন । দুর্ঘটনার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্ত্বর বন্ধ থাকে কিছুক্ষণ । মহম্মদ আলী পার্কের সামনে এই ঘটনায় সকাল থেকে মহম্মদ আলী পার্ক থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ ছিল ।

এদিনের ঘটনায় জানা যায়,ধর্মতলাগামী একটি তেলের ট্যাংকারের পিছনে একটি গাড়ি এসে ধাক্কা মারার কারণে মোহাম্মদ আলী পার্কের কাছে চিত্তরঞ্জন এভিনিউয়ের ওপর চাকা ফেটে উল্টে যায় । সঙ্গে সঙ্গে তাদের তেল গড়িয়ে পড়তে থাকে এবং ওই ট্যাঙ্কারে আগুন লেগে যায় । তেল ছিটকে গিয়ে পাশে একটি বাড়িতে এবং দু’টো দোকানে আগুন ছড়িয়ে যায় ।

তবে বাড়ি ফাঁকা থাকায় কোন হতাহত খবর নেই । দু’টি দোকানে যারা লোক ছিলেন তাদেরকে বাইরে বার করা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রের খবর । যদিও এই ঘটনায় ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে । আগুনে তার অর্ধেক দেহ ঝলসে গিয়েছে বলে জানা যায় । চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি, তা জানার চেষ্টা চলছে । ইতিমধ্যেই সেই বাড়ির ভিতর থেকেও ধোঁয়া বের হতে দেখা যায় । ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছয় গ্যাস কাটার । উলটে যাওয়া তেলের ট্যাঙ্কারটি সোজা করার প্রক্রিয়াও শুরু করা হয়েছিল। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না সেই বিষয়টির দিকেও নজর রাখে পুলিশ । ইতিমধ্যেই চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায় ।এদিকে ,সাত সকালে এভাবে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । তবে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এদিন ।

মহম্মদ আলী পার্কের সামনে এই ঘটনায় সকাল থেকে মহম্মদ আলী পার্ক থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ ছিল প্রায় ৩ ঘণ্টা । কলকাতা ট্রাফিক পুলিশ থেকে পাওয়া খবর অনুযায়ী, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয় । তবে, ধর্মতলার দিক থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে আসার রাস্তা পরবর্তীতে খুলে দেওয়া হয় । এমনকি নর্থ বাউন্ড এবং সাউথ বাউন্ডের সমস্ত রাস্তাই খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা । জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে চলে আসার পর ও যান চলাচল অবরুদ্ধ ছিল, মোহাম্মদ আলী পার্ক সংলগ্ন রাস্তা । সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল । শহর কলকাতার ব্যস্ততম দিনে একটি ব্যস্ততম রুটে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হওয়ার ফলে, নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হন ।তবে এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে পরিস্থিতি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube