এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ । তবে তাতে থেমে থাকেনি গেরুয়া শিবিরের প্রার্থী তালিকার ঘোষণা । লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ১৬টা রাজ্য সহ ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেল শনিবার ।
বিজেপির এই তালিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে নাম রয়েছে আরও ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর ।এবার বারানসী থেকে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গান্ধীনগর থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । লখনউ থেকে লড়তে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
এবারের তালিকেয় নাম রয়েছে প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের । তিনি লড়বেন নয়া দিল্লি থেকে । এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেবন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

