জেরায় অসহযোগিতা শাহজাহানের!

গত বুধবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান । গ্রেফতারির পরও ঔদ্ধত্য কমেনি শাহজাহানের । ইতিমধ্যেই তাঁকে দফায় দফায় জেরা করে চলে সিআইডি । তবে জেরায় মোটেই অসহযোগিতা করছেন না সন্দেশখালির বেতাজ বাদশা ।

গ্রেফতারির পর তাঁকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে । সিআইডি হেফাজতে একাধিকবার জেরা করা হয় তাঁকে । তবে ইডি-র উপর হামলার কথা স্বীকার করে নিলেও জেরায় অসহযোগিতা করছেন তিনি । জিজ্ঞাসা করা হলে ঔদ্ধত্যের সঙ্গে তাঁর স্পষ্ট জবাব, ‘ ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েছি, একই কথা বারবার বলব না ‘।

তবে সিআইডি হেফাজতে বেশ কিছু স্বীকারোক্তি রয়েছে তাঁর । তদন্তকারী আধিকারিকদের জানান, ৫ জানুয়ারি ইডি-র উপর হামলা করেই বাড়ির অদূরেই বৈঠক সেরেছিলেন সেদিন । অনুগামীদের সঙ্গে বৈঠক করে তাঁদের শিখিয়ে দিয়েছিলেন কী বলতে হবে । ঘটনার দিনই নিজের পরিবারকে কোন এক আত্মীয়র বাড়িতে স্থানান্তর করেছিলেন । এমনকি নিজেও একাধিকবার বদলেছিলেন ডেরা । পালা করে থাকতেন অনুগামীদের বাড়িতে । একই সঙ্গে জানা যাচ্ছে, ভবানী ভবনে ইডি-কে ডাকে সিআইডি । আজ, রবিবার শেখ শাহজাহানের বয়ান রেকর্ড করবে ইডি-র ডেপুটি ডিরেক্টর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube