রবিবার সন্দেশখালি যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম । এর আগে তাঁদেরকে ১৪৪ ধারা দেখিয়ে বাধা দেওয়া হয়েছিল । তবে এদিন আদালতের শর্তসাপেক্ষ সহ অনুমতি মেলায় ফের সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা ।
রবিবার ধামাখালিতে বাধা দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন ৬ জন সদস্য । প্রাথমিকভাবে বাধা প্রাপ্ত হলেও পরে ৬ সদস্যকেই অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে এদিন শর্তসাপেক্ষে অনুমতি পেয়ে সন্দেশখালি যাচ্ছেন তাঁরা । এই দলের নেতৃত্বে রয়েছেন পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নরসিমহা রেড্ডি । তবে সন্দেশখালির বেশ কিছু জায়গায় এখনও জারি করা রয়েছে ১৪৪ ধারা । তাই পুলিশকে যথাযথ নজরদারি রাখতে নির্দেশও দেয় আদালত । অবশেষে তাঁদের গ্রামে যেতে দেয় পুলিশ ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি, সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে তাঁদের পথ আটকেছিল পুলিশ । সেদিন পুলিশের সঙ্গে বচসার পর গ্রেফতার করা হয় দলের পাঁচ সদস্যকে । ভোজেরহাট এলাকা থেকে কলকাতা লেদার কমপ্লেক্স থানা গ্রেফতার করে তাঁদের । সেদিন CRPC 151 ধারা অর্থাৎ প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছিল তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

