শনিবার মহাপ্রভু, হরেকৃষ্ণ নাম দিয়ে সভা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দ্বিতীয় দিনে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন সভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী । ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মোদী ।
এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, ‘মোদীর গ্যারান্টি মানে পূরণ হবেই’ । রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, বাংলায় খুন, জখম, নারী নির্যাতনে খোলা অনুমতি দেওয়া রয়েছে । মা,মাটি, মানুষের নামে ভোট নিয়েছে তৃণমূল । তৃণমূলের অপশাসনে কাঁদছে মায়েরা । এদিন সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে তোপ দাগলেন মোদী । তিনি বললেন, ‘তৃণমূল মানে অত্যাচার , পরিবারবাদ । তৃণমূল বাংলার মানুষকে গরীব বানাতে চায়’ ।
তাঁর বক্তৃতায় উঠে এসেছে সন্দেশকাহ্লি প্রসঙ্গও । তিনি বলেন, ‘সরকার চায়নি সন্দেশখালির অভিযুক্ত গ্রেফতার হোক । তবে মহিলাদের আন্দোলনের মুখে পড়ে সরকারের । মাথানত করতে বাধ্য হয়েছে সরকার’ । শুধু তাই নয়, উঠে আসে ‘প্রথমে কমিশন, পরে পারমিশন’এর প্রসঙ্গও । কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঠিক রূপায়ন হয়না । ‘বেটি বাঁচাও , বেটি পড়া ’ প্রসঙ্গও স্থান করে নেয় আজকের বক্তৃতায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

