ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী । জানান যাচ্ছে, স্কুল চত্ত্বরেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে । এই নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকলে কীভাবে চলবে পড়াশনা? চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের কপালে ।
নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় প্রবেশ করতে শুরু করেছে । ইতিমধ্যেই রায়গঞ্জে ১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে । রায়গঞ্জের একটি বেসরকারি বিএড কলেজে তাঁরা থাকতে শুরু করেছে । পাশপাশি স্কুলগুলোতেও তাদের থাকার কথা রয়েছে । রায়গঞ্জের মড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি । কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে বেশ খানিকটা সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ । স্কুলের একাদশ শ্রেনীর লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এখনও বাকি রয়েছে । স্কুলের প্রধান শিক্ষক বিমান সরকার বলেন, ‘প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে । সে কারণেই স্কুলে তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে’ । স্কুলে যেহেতু ছাত্রের পাশাপাশি ছাত্রীরাও রয়েছে তাই কেন্দ্রীয় বাহিনী থাকার পাশপাশি স্কুল চালানো সম্ভব নয় । স্কুল বন্ধই রাখতে হবে বলে তিনি জানান ।
এদিকে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে না রেখে নির্বাচন কমিশন যদি বিকল্প কোনও থাকার ব্যবস্থা করত তা হলে পড়াশুনোর ক্ষতি হতো না বলে জানান রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষক শুভ্রশঙ্কর নাগ । কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ছেলে মেয়েদের পড়াশুনোর বেশ খানিকটা ক্ষতি হবে বলে মনে করছে অভিভাবকরাও । তবে এই সমস্যার বিষয়ে এখনও কোন অভিযোগ আসেনি অভিযোগ আসেনি বলেই জানা যাচ্ছে । অভিযোগ এলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান স্কুল পরিদর্শক নাসরিন পারভেজ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

