পদ্ম শিবিরের প্রার্থী ঘোষণা! কারা লড়ছেন বঙ্গে?

আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শনিবার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি । এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি নির্বাচনের দিনক্ষণ । তবে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী । এরই মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ।

কোচবিহারে বিজেপির প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক । আলিপুরদুয়ার থেকে প্রার্থী হচ্ছেন বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা । বালুরঘাট নির্বাচনে লড়বেন ড. সুকান্ত মজুমদার । অন্যদিকে মালদহ (উত্তর) থেকে লড়বেন খগেন মুর্মু । অপরদিকে মালদহ (দক্ষিণ) থেকে এবারের প্রার্থী হলেন শ্রীরূপা মিত্র চৌধুরী ।

বহরমপুরে প্রার্থী হলেন ড. নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদে ভোট প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ , রানাঘাটে বিজেপির হয়ে লড়বেন জগন্নাথ সরকার । বনগাঁ থেকে লড়বেন শান্তনু ঠাকুর । জয়নগরের প্রার্থী অশোক কান্ডারী । যাদবপুরের এবারের লোকসভা প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলি, হাওড়ায় ড. রথীন চক্রবর্তী ।

অপরদিকে হুগলি থেকে লড়বেন শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই শ্রী সৌমেন্দু অধিকারী এবারের প্রার্থী হয়েছেন । ঘাটালে দাঁড়িয়েছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় । পুরুলিয়ায় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ।

পাশাপাশি বাঁকুড়ায় বিজেপি প্রার্থী হয়েছেন ড. সুভাষ সরকার । বিষ্ণুপুরে নির্বাচনে লড়বেন সৌমিত্র খাঁ । আসানসোলে প্রার্থী হয়েছেন পবন সিং ও বোলপুরে প্রিয়া সাহা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube